
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্টার মিয়ামির হয়ে অভিষেক করবেন লিওনেল মেসি। ক্রুজ আজুলেরর লিগ কাপে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। কীভাবে দেখা যাবে খেলা, জেনে নিন।
শনিবার ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে দেখার জন্য অপেক্ষা করছেন ইন্টার মিয়ামির একাধিক সমর্থক। ইন্টার মিয়ামিতে ১০ নম্বর জার্সি পরে দীর্ঘদিন পরে মাঠে ফিরছেন মেসি। গত ১৭ জুলাই, ইন্টার মিয়ামি ক্লাব মেসিকে সংবর্ধনা দেন।
কীভাবে ম্যাচ দেখবেন
ইন্টার মিয়ামি বনাম ক্রুজ আজুল
কখন শুরু হবে ম্যাচ
শনিবার সকালে সাড়ে ৫টা থেকে শুরু হবে ম্যাচ
কোথায় দেখবেন ম্যাচ
অ্যাপল টিভিতে এই ম্যাচ লাইভ স্ট্রিমিং হবে
