
মাদ্রিদ, ৪ মে : প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জয় পেল এস্পানিওলের বিরুদ্ধে । দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। গোল দুটি করেছেন ভিনিসিঊস। আর এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সিলোনা। ৩৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে এস্পানিওল।
