Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Game

1 year ago

La Liga: লা লিগা! তিন পেনাল্টি সেভ করে দলকে জেতালেন আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজ্জানিগা

La Liga
La Liga

 

মাদ্রিদ, ৭ অক্টোবর : লা লিগায় রবিবার রাতে মুখোমুখি হয় জিরোনা ও অ্যাতলেটিক বিলবাও। ম্যাচটি ২-১ গোলে জয় পেয়েছে জিরোনা। এই ম্যাচে তিনটি পেনাল্টিই ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক গাজ্জানিগা।

ম্যাচের ২৮ মিনিটে ম্যাচে প্রথম পেনাল্টি পায় বিলবাও। পেনাল্টি নেন অ্যালেক্স বেরেনগুয়ার। সেই পেনাল্টি ঠেকিয়ে দেন গাজ্জানিগা। ৫৩ মিনিটেও আবারও পেনাল্টি পায় বিলবাও। সেই পেনাল্টিও আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই শটটি নিয়েছিলেন স্প্যানিশ তারকা ইনাকি উইলিয়ামস।

৫৮ মিনিটে আবারও সেই পেনাল্টি পায় অ্যাতলেটিক বিলবাও। এবার পেনাল্টি নেন আন্ডার হেরেরা। সেই তিন নম্বর পেনাল্টিটিও সেভ করেন গাজ্জানিগা। আর ম্যাচের ৯৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেই জয় পায় জিরোনা।

You might also like!