Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

India -Bangladesh : চট্টগ্রামে জ্বলে উঠলেন কুলদীপ, দ্বিতীয় দিনই হারের আতঙ্ক বাংলাদেশ শিবিরে

Kuldeep Yadav
Kuldeep Yadav

 

চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর : চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠলেন কুলদীপ যাদব। প্রথমে ব্যাট হাতে লড়াকু ৪০ রা্নের পর বল হাতে ভেল্কি। প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় কে এল রাহুলরা। ভারতের ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৩৩ তুলেছে বাংলাদেশ ।

ভারত প্রথম দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেট হারিয়ে ২৭৮ রানে । ৮২ রান করে ক্রিজে ছিলেন শ্রেয়স আইয়ার। তবে বৃহস্পতিবার আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে আউট হয়ে যান তিনি। যদিও ব্যাট হাতে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন আর অশ্বিন ও কুলদীপ। এর আগে বহুবার চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করতে দেখা গিয়েছে অশ্বিনকে। এদিন তিনি ৫৮ রান করেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৪০ রান করেন কুলদীপ। ৪০৪ রানে শেষ হয় ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ শিবিরকে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ সিরাজ। ইনিংসের প্রথম বলেই ওপেনার নাজমুল হোসেন শান্ত কট বিহাইন্ড হন। ঘাতক সিরাজ। ইয়াসির আলিকে (৪ রান) ফিরিয়ে দেন উমেশ যাদব। লিটন দাস ও জাকির হাসানকেও ফিরিয়ে দেন সিরাজ। ৫৬/৪ হয়ে গিয়ে তখন রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।

পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম। তবে এরপরই শুরু হয় কুলদীপের ভেল্কি। চায়নাম্যান স্পিনারের শিকার মুশফিকুর (২৮ রান), শাকিব আল হাসান (৩ রান), নুরুল হাসান (১৬ রান) ও তাইজুল ইসলাম (০)। দিনের শেষে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভারতের চেয়ে এখনও ২৭১ রানে পিছিয়ে তারা। ৩৩ রানে ৪ উইকেট কুলদীপের। ১৪ রানে ৩ উইকেট সিরাজের। এখান থেকে ম্যাচ বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শাকিবদের।

You might also like!