Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

IND VS WI : কুলদীপ-জাদেজার বোলিং দাপট, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় ভারতের

Kuldeep-Jadeja bowling power, India win against Caribbean
Kuldeep-Jadeja bowling power, India win against Caribbean

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ জিতল ভারত । লক্ষ্য ছিল মাত্র ১১৫ রানের । সেক্ষেত্রে, খুব সহজেই দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিলেন রোহিতরা । কিন্তু, ১১৫ রান তুলতে গিয়ে কেন ৫ উইকেট খোঁয়াতে হল ভারতকে , তা নিয়ে প্রশ্ন উঠছে । একইসঙ্গে প্রশ্ন উঠছে বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটিং নিয়ে ।

বার্বাডোজে শুরুটা ভালই করেছিল ভারত । টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত । বোলিংয়ে দাপটও দেখান ভারতীয় বোলাররা । ক্রিজে পা জমাতেই দেননি ক্যারিবিয়ানদের । ভারতের হয়ে প্রথম ইনিংসে একাই ৪ উইকেট নেন কুলদীপ যাদব । রবীন্দ্র জাদেজার ঝুলিতে আসে ৩টি উইকেট । বাংলার মুকেশ কুমারও অভিষেক ম্যাচে এক উইকেট পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ও শার্দূল ঠাকুরও একটি করে উইকেট নেন । ২৩ ওভারে ১১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ ।

১১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ভারত । এবারে ওপেনিংয়ে নামেননি রোহিত । তরুণ ব্যাটারদের সুযোগ দেওয়া হয়েছিল । বিশ্বকাপের আগে এটা ছোটখাটো পরীক্ষা ছিল বলা যেতে পারে । কিন্তু, তাতে নিরাশ করলেন শুভমন, সূর্যকুমাররা । অর্ধশতরান করেছেন ঈশান কিষাণ । শেষে রোহিত ও রবীন্দ্র জাদেজার জুটির ব্যাটিং দাপটে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে ম্যাচ জেতে ভারত ।

You might also like!