Game

2 years ago

ICC Test Ranking : আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ রোহিত, বাবর আজমকে পিছনে ফেলে দিলেন কোহলি

Kohli , Rohit
Kohli , Rohit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আইসিসি-র টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন রোহিত শর্মা । তিন ধাপ এগোলেন বিরাট কোহলিও । আইসিসি-র সেরা ব্যাটারদের তালিকায় রোহিত, কোহলিদের উথ্থান দক্ষিণ দক্ষিণ আফ্রিকার সিরিজের পরই ।

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং অনুযায়ী, আগে ১৪ নম্বরে ছিলেন রোহিত । এবার চার ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক । অন্যদিকে, বাবর আজমকে সরিয়ে ৬ নম্বরে জায়গা করে নিলেন কোহলি । পাক তারকা এই মুহূর্তে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন।

আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটার হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর রেটিং ৮৬৪ । সেখানে কোহলির রেটিং রয়েছে ৭৭৫ এবং রোহিতের সংগ্রহ ৭৪৮ । দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন দুই অজি তারকা স্টিভ স্মিথ ও মার্নাস ল্যাবুশান। পাঁচ নম্বরে নেমে গিয়েছেন নিউজিল্যান্ডের ডালির মিচেল।


You might also like!