Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

KKR Rinku now Aligarh Hero :নাইট রাইডার্সের রিঙ্কু এখন আলিগড়ের হিরো

Rinku Singh
Rinku Singh

 

কলকাতা, ৩১ মে : নাইট রাইডার্সের রিঙ্কু এখন আলিগড়ের হিরো। দু'সপ্তাহ হল রিঙ্কু আলিগড়ে ফিরেছেন। আলীগড় পৌছানোর পর তাঁর একাডেমির ছোট ছোট ক্রিকেটাররা তৈরি ছিল গুরুকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তাদের সেই উচ্ছ্বাস ছিল দেখার মতো। রিঙ্কু একাডেমির ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে সময় কাটানোর পাশাপাশি সময় কাটিয়েছেন মা-বাবার সঙ্গেও। এরপর চলে গিয়েছেন তার মহুয়াখেরা ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে রয়েছে তাঁর ক্রিকেট অ্যাকাডেমি। সেখানে গিয়ে হোস্টেল তৈরির কাজ যেমন দেখাশুনা করেছেন তেমনি একাডেমি ছোট ছোট ছেলেদের প্রশিক্ষণও দিয়েছেন। তাঁকে দেখে একাডেমির খুদে ছেলেরা দারুন উৎসাহিত ছিল। কেউ নিতে চায় সেলফি, কেউ অটোগ্রাফ। অনেকেই রিঙ্কুর পা ছুঁয়ে প্রণাম করতে চাইল। এর পাশাপাশি রিংকু চালিয়েছেন তাঁর অনুশীলনটাও। এইসবের মাঝে রিঙ্কু অভাবী পরিবারের শিশুদের ক্রিকেট শেখানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, দেশের জন্য আলিগড় থেকে ক্রিকেটার তুলে আনার প্রচেষ্টা চালিয়ে যাবেন।


You might also like!