
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর আইপিএল নিলামের আগে ১২জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় লকি ফার্গুসন, শাকিব আল হাসান, টিম সাউদির মতো বড় নাম। দুবাইয়ের মিনি নিলামে কাদের সই করাতে পারে কেকেআর।
এবার নিলামের আগেই কেকেআরের মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। নিলামে তাঁর কাজ হবে ভাল দল তৈরি করা। বিশ্বকাপে ভারতের মাটিতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন বেশ কিছু ক্রিকেটার। যাদের রিলিজও করেছে ফ্র্যাঞ্চাইজি।
এবার দুই কিউয়ি রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলের দিকে নজর থাকবে কেকেআরের। আরসিবি ছেড়ে দিয়েছে হাসারাঙ্গাকে। নারিন ও বরুণের পরিবর্ত হিসেবে তাঁকে নিতে পারে টিম। হর্ষল প্যাটেল ও প্রাক্তন সদস্য ও অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের দিকেও নজর রাখতে পারে কেকেআর।
