Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Kedar Jadhav: নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদব

keder jadab
keder jadab

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন ক্রিকেটার কেদার যাদবের (kedar Jadhav) বাবা। যে খবর জানান কেদার নিজেই। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় সর্বত্র।

নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদব। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি। যদিও তার আগে কেটেছে উৎকণ্ঠার প্রহর। সকাল থেকে নিজের বাবাকে খুঁজে পাচ্ছিলেন না কেদার যাদব। শেষ পর্যন্ত সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার ছবি পোস্ট করেন তিনি। তাতেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন কেদার যাদব।

ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের বাবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন সোমবার। এ নিয়ে নিখোঁজ ডায়েরি দায়ের করেন এই তারকা ক্রিকেটার। কেদার যাদব এবং মহাদেব যাদব পুণে শহরের কোথরোড এলাকার বাসিন্দা। মহাদেব যাদব ২৭ মার্চ সকাল ১১.৩০ মিনিট থেকে কোথরোড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছিল। প্রায় ৭৫ বছর বয়সী মহাদেব যাদব সকাল ১১.৩০ মিনিট নাগাদ একটি রিকশা ভাড়া করেছিলেন। তারপর থেকে আর তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগে থানায় একটি নিখোঁজ মামলা করা হয়। দায়ের করা রিপোর্ট অনুসারে মহাদেব যাদবের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাঁর শরীরের বাঁ দিকে অপারেশনের দাগ রয়েছে। তিনি সাদা রংয়ের জামা, স্লেট রংয়ের প্যান্ট, কালো চপ্পল এবং মোজা পরে বেরিয়েছেন।

কেদার যাদব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি শেয়ার করেন। সেখানে তিনি একটি ঠিকানা আর ফোন নম্বরও শেয়ার করেছিলেন। মহাদেবের ছবি সম্বলিত সেই খবরটি পুণের অন্যান্য থানায় দেওয়া হয়ে। শুরু হয়ে যায় কেদার যাদবের বাবার খোঁজ। পরে অবশ্য মহাদেবকে পাওয়া গিয়েছে। কেদার সককে ধন্যবাদও জানিয়েছেন।

জাতীয় দলের হয়ে ২০২০ সালে কেদার যাদব তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তার পর থেকে তিনি দলের বাইরে চলে গিয়েছেন। জাতীয় দলের হয়ে ৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন কেদার।   

You might also like!