Breaking News
 
Thalapathy Vijay: কৃষকদের বড় স্বস্তি! ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

 

Game

3 years ago

Jhulan Goswami announced her retirment : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ঝুলন গোস্বামীর, লর্ডসে খেলবেন শেষ ম্যাচ

Jhulan Goswami announced her retirment
Jhulan Goswami announced her retirment

 

নয়াদিল্লি, ২০ আগস্ট  : এবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে মিতালি রাজ-র বিদায়ের পর এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা বলতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই হতে চলেছে ভারতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।

মিতালির অবসর ঘোষণার পরই চর্চা শুরু হয়েছিল চাকদহ এক্সপ্রেস ঝুলনকে নিয়ে। যদিও শোনা গিয়েছিল, ভারতীয় পেসার এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না। এরপরই শুক্রবার রাতে ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকরা ঝুলনকে রেখে ওয়ানডে টিম ঘোষণা করেন। অনেকেই নিশ্চিত হয়ে যান, আপাতত অবসরের কোনও পরিকল্পনা নেই তাঁর। কিন্তু শনিবারই ছন্দপতন। জাতীয় দলের অভিজ্ঞ তারকা জানিয়ে দিলেন, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি।

তিন ম্যাচের এই সিরিজই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ সিরিজ। দেশের হয়ে প্রায় ২০০টি ওয়ানডে খেলে ফেলা ঝুলন এবার কেরিয়ারে ইতি টানছেন।

ইংল্যান্ডে গিয়ে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ওয়ানডে’তেও ক্যাপ্টেন্সির দায়িত্বে হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা সহ-অধিনায়ক।


You might also like!