Game

3 years ago

Ranji Trophy: বাংলার পেসারদের দাপটে প্রথমদিনে ব্যাকফুটে ঝাড়খণ্ড

Jharkhand on the backfoot on the first day under the influence of Bengal pacers
Jharkhand on the backfoot on the first day under the influence of Bengal pacers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইডেনে কোয়ার্টার ফাইনালে দারুণ শুরু বাংলার। এদিন ঝাড়খণ্ডকে মাত্র ১৭৩ রানে শেষ করে দিল বাংলার পেসাররা। আকাশদীপ  ঈশান পোড়েল  এবং মুকেশ কুমার এই তিন পেসারকে নিয়েই নেমেছিল বাংলা। তিন পেসারই ইডেনের উইকেটে নিজেদের দাপট দেখাতে থাকেন। ৭৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে একেবারে ব্যাকফুটে চলে যায় ঝাড়খণ্ড। সেখান থেকে একা কুম্ভ হয়ে লড়লেন কুমার সুরজ। তাঁর অতিমূল্যবান ৮৯ রানের ইনিংসের সুবাদে স্কোর ১৭৩- পৌঁছায়। বাংলার বোলারদের মধ্যে আকাশদীপ ৪ এবং মুকেশ কুমার ৩ উইকেট নেন। আকাশ ঘটক এবং ঈশান পোড়েল নেন ১টি করে উইকেট। 

প্রথম দিনে বাংলা আর ব্যাট করতে নামেনি। আলো কম থাকায় ঝাড়খণ্ডের ইনিংসের পরেই দিনের খেলা শেষ করে দেওয়া হয়। দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে বাংলা। ইডেনে সকালের দিকে পেস বোলাররা অনেকটা সাহায্য পাচ্ছেন। বাংলার ওপেনারদের ঝাড়খণ্ড পেসারদের আক্রমণ সামলাতে হবে। এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে তরুন ক্রিকেটার কাজী জুনেইদ সৈফিকে। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ওপেন করবেন তিনি।

উল্লেখ্য, এই ইডেনেই খেলতে চায়নি বাংলা দল। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মেনে সেখানেই খেলতে হচ্ছে মনোজ তিওয়ারিদের।

You might also like!