Game

3 years ago

Ivory Coast: খেলার মাঠে মৃত্যু আইভরি কোস্ট ফুটবলার মোস্তফা সিলার

Mustafa Silla
Mustafa Silla

 

নয়াদিল্লি, ৬ মার্চ : খেলার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন আইভরি কোস্টের ফুটবলার মোস্তফা সিলা। সোমবার তাঁর ক্লাব রেসিং ডি আবিদজানের (আরসিএ) পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়।

জানা গেছে, রবিবার প্রথম বিভাগের ম্যাচে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন ফুটবলার মোস্তফা সিলা। হাসপাতালে নেওয়ার পথে মারা যান ২১ বছর বয়সী এই ডিফেন্ডার। এক বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়, সোল এফসির বিপক্ষে ম্যাচে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মারা গেছেন আমাদের আরসিএ ডিফেন্ডার মোস্তফা সিলা। উল্লেখ্য, ২০২০ সালে জাতীয় চ্যাম্পিয়ন শিরোপা জয় করা রেসিং ডি আবিদজান বর্তমানে চ্যাম্পিয়নশীপের সপ্তম অবস্থানে রয়েছে।

You might also like!