Game

2 months ago

Italian Open 2026: ইতালিয়ান ওপেন ২০২৬, চোট সারিয়ে ফিরে ৭৯তম র্যাঙ্কিংধারী প্রতিপক্ষের কাছে হেরে গেলেন জোকোভিচ

Novak Djokovic
Novak Djokovic

 

রোম, ৯ মে : চোটের জন্য দুই মাস মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে নোভাক জোকোভিচ নিজের প্রথম ম্যাচ শুক্রবার খেললেন ইতালিয়ান ওপেনে। কিন্তু তিনি হেরে গেলেন ৭৯তম র্যাঙ্কধারী এক ক্রোয়েশীয় দিনো প্রিজমিচের বিরুদ্ধে । ২০ বছর বয়সী এই ক্রোয়েশীয় তার প্রথম ম্যাচ পয়েন্টেই একটি এস মেরে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে ২-৬, ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেছেন।

জোকোভিচ মার্চ মাসের পর থেকে টেনিস কোর্টে নামেন নি। মার্চ মাসে তিনি শেষ খেলেছিলেন ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে। সেবার তিনি চতুর্থ রাউন্ডে জ্যাক ড্রেপারের কাছে হেরে গিয়েছিলেন। আর ১৬ দিন পর শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের জন্য তিনি ভালো অবস্থায় থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে জোকোভিচ বলেছেন, “আমি জানি না।” হেসে তিনি যোগ করেন, “আশা করি থাকব।” এই বছর জোকোভিচের খেলা একমাত্র টুর্নামেন্টে ছিল অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে কার্লোস আলকারাজের কাছে হেরে যান।

৭৯–তম র‍্যাঙ্কিংধারী প্রিজমিচ ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সঙ্গে তাদের একমাত্র সাক্ষাৎকারে চার সেটের একটি ম্যাচে হেরেছিলেন। শুক্রবার জোকোভিচ প্রিজমিচকে বলেছেন, যে তার ফোরহ্যান্ডের উন্নতি হয়েছে এবং সুস্থ থাকতে পারলে তিনি অনেক দূর এগিয়ে যাবেন। প্রিজমিচ গত মাসে মাদ্রিদ ওপেনে ষষ্ঠ বাছাই বেন শেলটনকে হারিয়েছিলেন। জোকোভিচের প্রসঙ্গে প্রিজমিচ বলেন, " তিনি আমার আদর্শ।"

You might also like!