Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Team India's Ireland Tour: বুমরাদের কাছে আয়ারল্যান্ড সফর পরীক্ষার

India-Ireland T20 2023
India-Ireland T20 2023

 

কলকাতা, ১৭ আগস্ট: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন ভারতের নির্ভরযোগ্য এই ডানহাতি পেসার। দলে ফিরেই পেয়েছেন বড় দায়িত্ব, অধিনায়কের দায়িত্ব।এই সিরিজে দলকে শুধু জেতানোই নয়, নিজের কর্ম ফিরে পেতে হবে এই সিরিজে। কারণ আগামী অক্টোবরে দেশের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। সুতরাং এই সফর বুমরার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকলেই এই সিরিজে বুমরার পারফরমেন্সের দিকে তাকিয়ে রয়েছেন। যদিও নেটে তারকা পেসারকে দেখে বেশ ছন্দেই মনে হচ্ছে। বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে চেনা ছন্দেই বল করছেন বুমরা।

একেবারেই তরুণ এক ভারতীয় দলকে খেলতে দেখা যাবে এবার আইরিশদের বিরুদ্ধে। সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপ। তাই খেলোয়াড়দের বিশ্রাম দিতে এবং তাঁদের ওয়ার্কলোড ম্যানেজ করার উদ্দেশ্যেই দ্বিতীয় সারির এই ভারতীয় দলকে এই সিরিজের জন্য বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। বুমরার নেতৃত্বে যে দলটা এবার আয়ারল্যান্ড সফরে গেছে এই দলটা থেকে এবার হয়তো বিশ্বকাপে কেউ সুযোগ পাবে না। কিন্তু এশিয়া কাপে কেউ সুযোগ পেলেও পেতে পারে। যে দুজনের উপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজর রয়েছে তারা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও রিঙ্কু সিং।

ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ দীর্ঘ সময় পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। তাঁর দিকেও নজর থাকবে টিম ম্যানেজমেন্টর। আর এবারের আইপিএলে অসামান্য পারফরমেন্স দেখিয়ে সকলের মন জয় করা রিঙ্কু সিংও থাকছেন ম্যানেজমেন্টের নজরে। তাঁর সামনে আন্তর্জাতিক অভিষেক ঘটানোর জন্য থাকবে একটা বড় সুযোগ।





You might also like!