Game

3 years ago

Sourav Ganguly : আইপিএলে নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, একসঙ্গে সামলাবেন চার দলের দায়িত্ব

Sourav Ganguly
Sourav Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আসন্ন আইপিএলের মরসুমে নতুন ভূমিকায় দেখতে পেতে চলেছি আমরা সকলে,  তাঁকে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ করেছে দিল্লি ক্যাপিটালস। শুধু আইপিএল নয়, দিল্লি ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি দলের দায়িত্বে রয়েছেন তিনি।  নতুন ভূমিকায় উত্তীর্ণ হয়ে স্বভবতই দারুন উচ্ছ্বসিত তিনি। অতীত স্মরণ করিয়ে সৌরভ জানিয়েছেন, এ বারও ভাল খেলার লক্ষ্যেই নামবেন তাঁরা। 

মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালস ও আন্তর্জাতিক টি২০ লিগে দুবাই ক্যাপিটালসেরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ। দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ ও মহিলাদের আইপিএলে নিজের কাজ শুরু করে দিয়েছেন সৌরভ। ইতি মধ্যেই দিল্লি ক্যাপিটালসের শিবিরেও যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 

প্রসঙ্গত,এর আগে ২০১৯ সালে দিল্লির মেন্টর ছিলেন তিনি। সে বার প্লে-অফে উঠেছিল দিল্লি। এ বারও সৌরভ চান, দল ভাল খেলুক। নতুন দায়িত্ব পাওয়ার পরে তিনি বলেছেন, ‘‘দিল্লিতে ফিরে ভাল লাগছে। গত কয়েক মাসে প্রিটোরিয়া ও মহিলাদের দলের সঙ্গে সময় কাটিয়েছি। এ বার আমি আইপিএলের দিকে নজর দিয়েছি। এর আগে আমি যখন দিল্লি দলে ছিলাম, ওরা ভাল ফল করেছিল। এ বারেও সেই চেষ্টাই করব।’’সৌরভ আরো বলেন-  ‘‘দলের ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি সবাই যোগ দেবে। আশা করছি, আগামী কয়েক মাস খুব ভাল সময় কাটাব।’’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই আসন্ন আইপিএল মরসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর বদলি হিসাবে ডেভিড ওয়ার্নারকে আগামী মরসুমের জন্য অধিনায়ক করা হয়েছে। সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে।

You might also like!