Game

3 years ago

East Bengal: ইমামি-ইস্টবেঙ্গল সংঘাত!সমর্থকেরা বললেন 'এ অপমান মানা যাচ্ছে না '

East Bengal
East Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের প্রকাশ্যে প্রকাশ্যে লাল-হলুদ শিবিরের অন্তর্কলহ। বৃহস্পতিবার সকাল থেকে ময়দানে লাল-হলুদ ক্লাব তাঁবু থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আদৌ ইস্টবেঙ্গল মাঠ থেকে টিকিট বিক্রি শুরু হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।উল্লেখ্য, এবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। 

যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গ্যালারির প্রায় ১২০টির মতো টিকিট আগে দেওয়া হত। ক্লাব কর্তাদের অভিযোগ, লগ্নিকারী সংস্থার তরফে নাকি সামান্য কিছু টিকিট পাঠানো হয়েছে। এই কারণেই তাঁরা তা ফেরত দিয়ে দিয়েছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অপেক্ষা করবেন ইস্টবেঙ্গল কর্তারা। লগ্নিকারীর তরফে যদি তাঁদের চাহিদা পূরণ না করা হয়, তা হলে একটি টিকিটও নেবেন না।

প্রসঙ্গত, ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। যুবভারতীর যা আসন সংখ্যা, তার চেয়ে বেশি টিকিট কী ভাবে দেওয়া সম্ভব তা এখন দেখার। 

You might also like!