Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Sunil Chhetri : কিংস কাপে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে সুনীলকে ছাড়াই নামতে হতে পারে ভারতকে

Sunil Chhetri(File Picture)
Sunil Chhetri(File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৭ সেপ্টেম্বর তাইল্যান্ডে হতে চলা কিংস কাপে ইরাকের বিরুদ্ধে খেলবে ভারত। তবে এই প্রতিযোগিতায় সম্ভবত খেলবেন না সুনীল ছেত্রী। বাবা হচ্ছেন বলে আগাম ছুটি চেয়ে রেখেছেন তিনি।

তাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে ভারতীয় সময়ে বিকেল ৪টে থেকে ম্যাচটি হবে। একই দিনে আয়োজক তাইল্যান্ড খেলবে লেবাননের বিপক্ষে। চারটি দেশই প্রতিযোগিতায় খেলছে। যে জিতবে সে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে। পরাজিত দুই দল তৃতীয় স্থানের ম্যাচ খেলবে, যেটি হবে ১০ সেপ্টেম্বর, বিকেল ৪টে থেকে। একই দিনে ফাইনাল শুরু হবে সন্ধে ৭টা থেকে।

ইরাক প্রতিযোগিতায় সবচেয়ে উপরে থাকা দল। ফিফা ক্রমতালিকায় তারা রয়েছে ৭০তম স্থানে। ভারত তার পরেই। রয়েছে ৯৯তম স্থানে। 

এই নিয়ে চতুর্থ বার তাইল্যান্ডের কিংস কাপ প্রতিযোগিতায় খেলছে ভারত। শেষ বার ২০১৯ সালে খেলেছিল তারা। প্রথম ম্যাচে কুরাসাওয়ের কাছে হেরে গিয়েছিল তারা। তবে তৃতীয় স্থানের ম্যাচে আয়োজক তাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জিতেছিল ব্রোঞ্জ পদক।

You might also like!