Game

2 years ago

India-West Indies: ভারত- ওয়েষ্ট ইন্ডিজ: ম্যাচ ড্রয়ে হতাশ রোহিত

Rohit is disappointed in the match draw
Rohit is disappointed in the match draw

 

কুইন্স পার্ক ওভাল,২৫ জুলাই: ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলফলকের শততম টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হল। ১-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। গত দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হেরেছে ভারত। দু-বারই রানার্স।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন পর্ব শুরু করেছে ভারত। ডমিনিকার প্রথম টেস্ট ম্যাচ থেকে পুরো পয়েন্টই নিয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও ভারত

জয় পেতে পারত। কিন্তু বৃষ্টিতে সব পরিকল্পনা বানচচাল হয়ে গেল।। ম্যাচ শেষে ট্রফি নিয়ে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন , ‘দুর্ভাগ্যজনক, আজ কোনও খেলা হল না। আমরা রেজাল্ট চেয়েছিলাম। এই টেস্টও জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী ছিলাম। শেষ দিন ব্যাটিং করা কতটা কঠিন, সেটা ভালো করেই জানি। বোর্ডে যথেষ্ঠ রান ছিল। আমাদের প্রবল সম্ভাবনা ছিল জেতার।’


You might also like!