Game

2 years ago

India Vs England : যশস্বীর হাফ সেঞ্চুরি, লাঞ্চের আগেই ভারতের শতরান, নতুন নজির রুটের

India Vs England
India Vs England

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশাখাপত্তনমে ফের হাফ সেঞ্চুরি ভারতের যশস্বী জয়সওয়ালের। লাঞ্চ পর্যন্ত দু উইকেটে হারিয়ে একশো পেরিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে টিম ইন্ডিয়া। লাঞ্চের আগে ১৪ রানে আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ৩৪ রানে আউট শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে এদিন বল হাতে ওপেন করেছেন প্রাক্তন অধিনায়ক জো রুট। যা টেস্ট ক্রিকেটে নজিরবিহীন বলেই দাবি পরিসংখ্যানে।

এদিন দলে তিনটি পরিবর্তন করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামে ভারত। এই ম্যাচে অভিষেক হয়েছে মধ্যপ্রদেশের ক্রিকেটার রজত পাতিদারের। কিন্তু মাঠের বাইরে সরফরাজ কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে নেট দুনিয়া। রোহিত-রাহুলের এই সিদ্ধান্তকে অনেকেই মানতে পারছেন বলেও দাবি করেছেন।

উল্লেখযোগ্য ভাবে মহম্মদ সিরাজকে বাইরে রেখেই এই ম্যাচে বল করবে ভারত। বুমরার সঙ্গে নতুন বলে দেখা যাবে বাংলার মুকেশ কুমারকে। এই ম্যাচেও দলকে ব্যাটে ভরসা দিতে পারলেন শুভমন গিল। ভাল শুরু করেও সেই উইকেট দিয়ে এলেন তিনি।


You might also like!