Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

India Vs Bangladesh : ভারতকে ৩৫০ রানের গণ্ডি পার করালেন অশ্বিন, কুলদীপরা

India Vs Bangladesh
India Vs Bangladesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল (২২) এবং শুভমন গিল (২০) ব্যর্থ হন। রান পাননি বিরাট কোহলিও (১)। ভারতের ইনিংস গড়েন চেতেশ্বর পুজারা এবং শ্রেয়স আয়ার। তাঁরা ১৪৯ রানের জুটি গড়েন। ঋষভ পন্থ ৪৫ বলে ৪৬ রানের একটি ইনিংস খেলে যান। প্রথম দিনের শেষে পুজারা সাজঘরে ফিরে গেলেও ক্রিজে ছিলেন শ্রেয়স। দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন তিনি। ১৯২ বলে ৮৬ রান করেন শ্রেয়স। 

শ্রেয়স আউট হলেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব।মধ্যাহ্নভোজের আগে ৫৫ রানের ইনিংস গড়েন এই জুটি। ১২৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৬৭/৫। অশ্বিন অপরাজিত ৫২ রানে। কুলদীপ ব্যাট করছেন ২৮ রানে। তাঁদের ব্যাটেই আরও বড় রান দেখতে চাইছে ভারত। সকাল থেকে একটি মাত্র উইকেট হারিয়েছে তারা।  

টসের পর চট্টগ্রামের পিচটিকে পুরোপুরি ব্যাটিং সহায়ক বলেই মনে করেছিলেন দুই অধিনায়ক। যদিও এই পিচে ৯০ রান করা পুজারা দ্বিতীয় দিন সকালে বলেন, “এই পিচে ব্যাট করা খুব সহজ নয়। বল মাঝে মাঝে নিচু হয়ে যাচ্ছে। খেলা কঠিন।”

You might also like!