Game

3 years ago

Ravichandran Ashwin : তৃতীয় টেস্ট চলার মাঝেই দারুন খবর এল অশ্বিনের জন্য

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃতীয় টেস্ট চলার মাঝেই বুধবার আইসিসি-র ওয়েবসাইটে ঘোষনা করা হল খেলোয়াড়দের ক্রম তালিকার। আইসিসির বিচারে টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্টে অশ্বিন এখনও কোনও উইকেট পাননি। তার আগে কী করে এক নম্বর বোলার হলেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আইসিসি আবার ভুল করল কি না, সে নিয়েও চর্চা তৈরি হয়েছে। প্রসঙ্গত, প্রথম টেস্ট জেতার পরেই ভারতকে বিশ্বের এক নম্বর টেস্ট দল ঘোষণা করে আইসিসি। পাঁচ ঘণ্টার মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চায় তারা।

কিছু দিন আগেই টেস্টের সেরা বোলার হয়েছিলেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন অশ্বিন। সেই পারফরম্যান্সই তাঁকে সেরা বোলারের খেতাব দিয়েছে। অন্য দিকে, নিউ জিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড হেরে যাওয়ায় পয়েন্ট নষ্ট করেছেন অ্যান্ডারসন। তাই দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন। প্যাট কামিন্স রয়েছেন তৃতীয় স্থানে।

প্রায় আট বছর পর এক নম্বর টেস্ট বোলারের শিরোপা পেলেন অশ্বিন।উল্লেখ্য, অশ্বিনের কাছে সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া সিরিজের বাকি দু’টি ম্যাচে ভাল বল করে শীর্ষস্থান ধরে রাখার। শুধু অশ্বিন নয়, বোলারদের তালিকায় উপরে উঠেছেন জাডেজাও। তিনি উঠে এসেছেন অষ্টম স্থানে। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষস্থান মজবুত করেছেন জাডেজা। অশ্বিন এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে।

You might also like!