Game

3 years ago

India vs Australia 1st ODI 2023 : সহজ ব্যাটিং উইকেট!তাও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত হার্দিকের

Hardik Pandya
Hardik Pandya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ের ২২ গজ তৈরি করা হয়েছে ব্যাটারদের কথা ভেবে, তাও এমন বিরুপ সিদ্ধান্ত কেন নিলেন অধিনায়ক? সে প্রশ্নই ছুড়ে দেন সঞ্চালক রবি শাস্ত্রী।হার্দিক উত্তরে বলেন , ‘‘এই বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। এই ম্যাচগুলিকে আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছি। তাই প্রথমে ফিল্ডিং করব আমরা। রান তাড়া করতে চাই। দলকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে চাই। বলতে পারেন এই সিরিজ আমাদের কাছে পরীক্ষার মতো।’’ হার্দিকের বক্তব্য, সন্ধার পর শিশির পড়ার সম্ভাবনা থাকে। সে সময় বল গ্রিপ করতে সমস্যা হতে পারে, সে কারনেই এই সিদ্ধান্ত। 

এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দিলে হার্দিক সব সময়ই বিশ্বকাপের কথা মাথায় রেখে দলকে পরীক্ষার মুখে ফেলার যুক্তি দেন। শুক্রবারও একই কথা বললেন। ভারতীয় দল আসলে বিশ্বকাপের জন্য নিজেদের সব পরিস্থিতি মোকাবিলা করার মতো করে গড়ে তুলতে চাইছে।সেই বার্তাই বরাবর দেন হার্দিক। 

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, টস হারলেও তাঁর কোনও আক্ষেপ নেই। জিতলে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। তাই টস হেরেও প্রথমে ব্যাট করতে পেরে তিনি খুশি। 

You might also like!