
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে এই বছরের ৯ জুন বিশ্বকাপে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সরকারি ভাবে না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সূচি হিসাবে বড় ম্যাচের এই দিনই কার্যত ঠিক হতে চলেছে। আমেরিকার মাটিতে ওই দিন বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে পারে দু-দেশ।
ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে ভারতের সম্ভাব্য সূচি হিসাবে যা দেখা যাচ্ছে, তাতে গ্রুপের চারটি ম্যাচই ভারত খেলবে আমেরিকায়। এরমধ্যে তিনটি ম্যাচ হবে নিউ ইয়র্কে, একটি ম্যাচ ফ্লোরিডায়। পাঁচ জুন থেকে বিশ্বকাপে শুরু হতে পারে ভারতের অভিযান। ভারতের গ্রুপের পাকিস্তান ছাড়াও থাকতে পারে আয়ারল্যান্ড, আয়োজক আমেরিকা এবং কানাডা।
ভারত সুপার এইটে উঠলে, তখন টিম ইন্ডিয়াকে খেলতে হবে ক্যারিবিয়ান মাটিতে গিয়ে। ২০ জুন ভারতের প্রথম খেলা হতে পারে বার্বাডোজে। ফাইনাল হতে পারে ২৯ জুন। বার্বাডোজ়েই হবে বিশ্বকাপের ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে ভারতের সেরা পারফরম্যান্স দু বার সেমিফাইনালে ওঠা।
