Game

2 years ago

Test Championship:পয়েন্ট হারিয়ে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের টেবলে ভারত দ্বিতীয়, শীর্ষে পাকিস্তান

India is second in the Test Championship table after losing points, Pakistan is at the top
India is second in the Test Championship table after losing points, Pakistan is at the top

 

দুবাই, ২৫ জুলাই  : টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ শুরু হয়েছে। গত দু-বারই ফাইনালে উঠেও ভারত অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে। ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শুরু করেছে ভারত। সিরিজে ভারত ১-০ ব্যবধানে জিতেছে। স্কোর লাইন হতে পারত ২-০। এখন নতুন সংস্করণের পয়েন্ট টেবিলের অবস্থা কি রকম।

ইঙল‍্যান্ডে অ্যাসেজ ও শ্রীলঙ্কায় পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলছে। গতকাল শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে পাকিস্তান। এখন শতকরা হিসাবেই পয়েন্ট টেবিল তৈরি হয়। সেই হিসেবে পাক দলের পয়েন্ট ১২ হলেও শতকরা হিসেবে ১০০। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট থেকে ভারতের সংগ্রহ ১২ ও ৪ পয়েন্ট। শতকরা হিসেবে ৬৬. ৬৭।

পয়েন্ট টেবলে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। অ্যাসেজে প্রথম দুটি টেস্টে জয় এবং একটিতে ড্র। অষ্ট্রেলিয়ার পয়েন্ট হতে পারত ২৮। কিন্তু স্লো ওভার রেটের জন্য অষ্ট্রেলিয়ার ২ পয়েন্ট কাটা গেছে। তাদের রয়েছে ২৬ পয়েন্ট। শতকরা হিসেবে ৫৪.১৭। আর লিডস টেস্টে জয় ও একটি ম্যাচে বৃষ্টির জন্য ড্রয়ের নিরিখে ইংল্যান্ডের পয়েন্ট হতে পারত ১৬। কিন্তু অষ্ট্রেলিয়ার মতো স্লো ওভার রেটে তাদেরও ২ পয়েন্ট কাটা গেছে। ফলে ইংল্যান্ডের এখন ১৪ পয়েন্ট, শতকরা হিসেবে ২৯.১৭।

পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কুইন্স পার্ক ওভালে ড্র করায় তাদের ঝুলিতে ৪ পয়েন্ট। শতকরা হিসেবে ১৬.৬৭। শ্রীলঙ্কা একটি টেস্ট খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের কাছে হারায় জন্য তাদের কোনও পয়েন্ট নেই। এদিকে তিনটি দল নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার এখনও তাদের নতুন পর্বের টেস্ট চ‍্যাম্পিয়নশিপের খেলা শুরু করে নি।


You might also like!