Game

2 years ago

India in the semi-finals of SAFF : সাফের সেমিতে ভারত ও কুয়েত, 'এ' গ্রুপ থেকে বাদ নেপাল ও পাকিস্তান

India in the semi-finals of SAFF (File Picture)
India in the semi-finals of SAFF (File Picture)

 

বেঙ্গালুরু, ২৫ জুন : পরপর দুটি ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠল কুয়েত ও ভারত। শনিবার (২৪ জুন) রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয় নেপাল ও ভারত। ম্যাচটিতে ভারত ২ গোলে হারায় নেপালকে। ভারতের হয়ে গোল দুটি করেন সুনীল ছেত্রি ও নাওরেম মহেশ সিং। এর আগে দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারায় কুয়েত।

এর ফলে 'এ' গ্রুপ থেকে বাদ পড়েছে নেপাল ও পাকিস্তান। প্রথম গ্রুপের ম্যাচ বাকি রয়েছে আরও দুটি। যেখানে নেপাল-পাকিস্তানের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে। আর একটি ম্যাচে ভারত মুখোমুখি হবে কুয়েতের। এই ম্যাচ থেকেই কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা ঠিক হবে। এই দুটি ম্যাচই হবে আগামী ২৭ জুন।


You might also like!