
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে হেরে গিয়েছে ভারত। যার জেরে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test championship) তালিকাতেও ধাক্কা খেলো ভারত। রোহিতদের বিরুদ্ধে টেস্ট জেতার কারণে তালিকার একেবারে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। হেরে যাওয়ার কারণে একেবারে পাঁচে নেমে গেল রোহিত শর্মারা।
২০২৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন টেস্ট সিরিজ ম্যাচ মিলিয়ে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হবে। লিগ তালিকার প্রথম দুই দলের মধ্যেই হবে ফাইনাল। সেই লিগের তালিকায় পাঁচে নেমে এল ভারত।
প্রথম টেস্ট খেলেই দক্ষিণ আফ্রিকা ১০০% পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে আর বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। হেরে যাওয়ার কারণে একেবারে পঞ্চম স্থানে চলে এসেছে ভারত।
