
দুবাই, ১১ নভেম্বর :বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি৷ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শোচনীয় হার এবং দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা বোর্ডকে বরখাস্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে ৷ এরপর অন্তর্বর্তীকালীন একটি বোর্ডও গঠন করে তার চেয়ারম্যান ঘোষণা করা হয় বিশ্বকাপজয়ী প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে।আর এই ঘটনাকে ভালো চোখে দেখে নি আইসিসি ৷নিয়ম বিরুদ্ধ কাজের জন্য বোর্ডের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিল আইসিসি কর্তৃপক্ষ ৷
গতকাল রাতে একটি বিবৃতি প্রকাশ করেছে আইসিসি। সেই বিবৃতিতে লিখেছে, "আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ বাতিল করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রীলঙ্কা সদস্য যে যে নিয়ম মেনে চলা উচিত তা লঙ্ঘন করেছে ৷"
আইসিসি বলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা, সুতরাং বোর্ডের ওপর সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না এটাই নিয়ম ৷ কিন্তু এই নিয়ম বোর্ড লঙ্ঘন করেছে ৷ আরসাসপেনশনের শর্তগুলি কী কী হবে তা যথাসময়ে আইসিসি তা নিয়ে সিদ্ধান্ত নেবে ।
