Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Rishabh Pant : হাসপাতালে পন্থ!ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত এই ভারতীয় ক্রিকেটার

Rishabh Pant
Rishabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য ঢাকা থেকে টেস্টম্যাচ খেলে ফিরেছেন ঋষভ পন্থ। উত্তরাখণ্ড থেকে দিল্লি নিজের  বাড়ি ফিরছিলেন তিনি, সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। গুরুতর আহত হয়েছেন এই তরুন ক্রিকেটার, হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে।   দুর্ঘটনার অভিঘাতে গাড়ি দুমড়ে গিয়েছে ঋষভের। জানা যাচ্ছে, ঋষভের প্ল্যাস্টিক সার্জারি হবে।  

আজ অর্থাত্‍ শুক্রবার উত্তরাখণ্ড থেকে দিল্লি ফেরার পথে রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভের বিএমডব্লু গাড়ি। নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন ঋষভ। গাড়ির গতি অনেক বেশি ছিল এবং কুয়াশার জন্যেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে । দুর্ঘটানায় পড়ে গাড়িটিতে আগুন লেগে যায় বলে সূত্রের খবর । পন্থের মাথায় এবং পিঠে চোট লেগেছে।  

রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন যে, মাথায় এবং পায়ে চোট লেগেছে পন্থের। দুর্ঘটনা স্থলে গিয়েছেন পুলিশ কর্তা দেহাত স্বপ্ন কিশোর সিংহ। সক্ষম হাসপাতালের চিকিৎসক সুশীল নাগর জানিয়েছেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে দিল্লির হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।) 

You might also like!