Game

3 years ago

Commonwealth Games:কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোয় আয়োজক অস্ট্রেলিয়াকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে

Commonwealth Games
Commonwealth Games

 

সিডনি : কমনওয়েলথ গেমস আয়োজকের দায়িত্ব পাওয়ার পর যে প্রাথমিক খসড়া অস্ট্রেলিয়া সরকার দেখেছিল,তাকে দেখানো হয়েছিল আড়াই কোটি ডলারের মতো খরচ হবে। সেই মতো পরিকাঠামো তৈরিতে কোমর বেঁধে নেমে পড়েছিল ভিক্টোরিয়া প্রভিন্স । কিন্তু পরবর্তীকালে ৭০০ কোটি ডলারেরও বেশি খরচের আশঙ্কা করে গেমস আয়োজন থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

কমনওয়েলথ গেমসের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোয় সময় কম থাকায় আর কোন দেশ গেমস করতে আগ্রহ না দেখানোয় কমনওয়েলথ ফেডারেশন ভীষণ চাপে পড়ে গেছে।

এর ফলে অস্ট্রেলিয়াকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আর এই মেগা ইভেন্টের আয়োজক হিসেবে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে কিনা, সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও অস্ট্রেলিয়ার আয়োজক কমিটি কমনওয়েলথ ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আজ বৈঠক হয়েছে। বৈঠকে এই আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ মেনে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।


You might also like!