Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hockey India League 2024: হকি ইন্ডিয়া লিগ ২০২৪ শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর

Hockey India League 2024
Hockey India League 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  এক সংবাদ সম্মেলনে হকি ইন্ডিয়া ঘোষণা করে ২৮ ডিসেম্বর শুরু হবে হকি ইন্ডিয়া লিগ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।৭ বছর পর ফিরে আসছে হকি ইন্ডিয়া লিগ। লিগ হবে পুরুষদের জন্য আটটি দলের আর মহিলাদের জন্য ছটি দলের। এবার প্রথমবারের মতো পুরুষ ও মহিলা দল একসঙ্গে হকি ইন্ডিয়া লিগে খেলবে, যা চলবে ৩৫ দিন ধরে। নয়াদিল্লিতে হকি ইন্ডিয়া লিগের খেলোয়াড় নিলামের দিন নির্ধারিত করা হয়েছে ১৩-১৫ অক্টোবর৷

পুরুষদের আট দলের লিগ হবে চেন্নাই, লখনউ, পঞ্জাব, কলকাতা, দিল্লি, ওডিশা, হায়দরাবাদ এবং রাঁচিতে। মহিলাদের ছটি দলের লিগ হবে পঞ্জাব, কলকাতা, দিল্লি এবং ওডিশাতে। তবে আরও দুটি মহিলা দল বাড়তে পারে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টির্কি বলেছেন, "৩৫-৪০ দিনের উইন্ডো এইচ আইএলে তে বিদেশি খেলোয়াড়দের সর্বাধিক অংশগ্রহণ থাকবে। এরফলে এই লিগ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগগুলির মধ্যে একটি হয়ে উঠবে"।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…