
ভুবনেশ্বর,১৫ জুন: হিরো কন্টিনেন্টাল কাপের প্রথম দুটো ম্যাচ জিতে ভারত ফাইনাল নিশ্চিত করেছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত খেলতে নামছে লেবাননের বিরুদ্ধে। ফাইনালের আগে ফাইনাল ধরা হচ্ছে এই ম্যাচটিকে। ভারত ফাইনালে পৌঁছে গেলেও লেবাননের মতো দলকে হালকা ভাবে নিতে নারাজ। টুর্নামেন্টে পরপর চারটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য ভারতের। লেবাননও জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল। প্রথম ম্যাচে তারা ভানুয়াতুকে ৪-১’র বড় ব্যবধানে হারিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে মঙ্গোলিয়ার সঙ্গে খেলা ড্র করেছিল। শেষ ম্যাচে মঙ্গোলিয়া যদি বড়সড় ব্যবধানে ভানুয়াতুকে হারাতে পারে তাহলেই ফাইনালে যেতে পারবে মঙ্গোলিয়া। আর তা না হলে ফাইনালে মুখোমুখি হবে ভারত-লেবানন। তাই প্রতিপক্ষকে আজ ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ হালকা ভাবে নিতে নারাজ।
