Game

1 hour ago

Harry Kane: জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হ্যারি কেন

Harry Kane named Germany’s player of the year
Harry Kane named Germany’s player of the year

 

কলকাতা, ২৪ আগস্ট  : রবিবার জার্মানির ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৬ এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তিনি তাঁর সতীর্থ মাইকেল ওলিসেকে পেছনে ফেলে এই সম্মান পেলেন। জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ৬৯৫ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছেন কেন। গত মরসুমে বায়ার্ন মিউনিখের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা করে ছিলেন কেন। তার অবদানে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতে বাভারিয়ান ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছায় বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মরসুমে বায়ার্নের হয়ে ৬১ গোল করেছেন এই স্ট্রাইকার। পরে বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেছিলেন তিনি। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ইংল্যান্ড।

You might also like!