
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবার্সেলোনার ইবিজা দ্বীপের সুনিল সাগরের তীরে অথবা বুয়েনোস এইরেসে নিজের ছিমছাম গোছানো বাড়ি, মেসি যেখানেই থাকুন- আজকের সূর্যোদয়টা তার জন্য অন্যরকমই। ফুটবল মহাতারকার জন্মদিন বলে কথা। প্রতিটি মানুষের জীবনেই জন্মদিন সুন্দর আর মহান। শুধু মেসির কাছেই নয়, তাঁর ভক্তদের জন্য ও মেসির জন্মদিনটা বিশেষ। যে মহাতারকার জন্মদিন এতদিন তারা পালন করে এসেছে, সেই মহাতারকা যে এখন বিশ্ব জয়ী! আজ সেই বিশ্বজয়ীর জন্মদিন।
নিজের ৩৬ বছরের জন্মদিনটা হয়তো সব থেকে আনন্দ করে পালন করবেন মেসি। পরিবারের সঙ্গেই হয়তো থাকবেন। কিন্তু মনের মধ্যে শান্তিটা অন্য সব বারের থেকে বেশি থাকবে। কারণ, এই একটা বছরে যে নিজের সব থেকে প্রিয় উপহার পেয়ে গিয়েছেন মেসি। ফুটবল বিশ্বকাপ। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরে এটিই মেসির প্রথম জন্মদিন।
