Game

2 years ago

Inter Milan : শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ইন্টারের দারুণ জয়

Inter Milan (File picture)
Inter Milan (File picture)

 

মিলান, ৭ জানুয়ারি : অবনমনে নেমে যাওয়ার দল এল্লাস ভেরোনার বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল ইন্টার মিলান। শেষ পর্যন্ত তা হয়নি। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় এক জয় তুলে নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি। ঘরের মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচটি ২-১ গোলে জিতেছে সবশেষ ২০২০-২১ মরসুমের লিগ চ্যাম্পিয়নরা।

এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৪৮। আর এক ম্যাচ কম খেলা ইউভেন্তুস ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।


You might also like!