Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

23rd Commonwealth Games: রাজকীয় আয়োজনে শুরু গ্লাসগো কমনওয়েলথ গেমস

King Charles III Declares Glasgow Commonwealth Games Open
King Charles III Declares Glasgow Commonwealth Games Open

 

গ্লাসগো, ২৪ জুলাই : স্কটল্যান্ডের গ্লাসগোয় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের কমনওয়েলথ গেমস। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে ওভিও হাইড্রো অ্যারেনায় অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে স্কটল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস গেমসের উদ্বোধন ঘোষণা করেন। রানী ক্যামিলাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্যারেড অব নেশনস। ভারতের ১২৬ সদস্যের কনটিনজেন্টের নেতৃত্ব দেন অলিম্পিক পদকজয়ী দুই তারকা—ভারোত্তোলক মীরাবাই চানু এবং বক্সার লভলিনা বরগোহাইন। মীরাবাই হাতে তেরঙ্গা নিয়ে ভারতীয় দলের নেতৃত্ব দেন, অন্যদিকে লভলিনা বহন করেন কমনওয়েলথ ব্যাটন। ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমস অংশ নিচ্ছে ৭৪টি কমনওয়েলথ দেশ ও অঞ্চল। ১০টি খেলায় ১১ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…