Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

German Football Federation: 'দুর্নীতির’ মামলায় জার্মান ফুটবল ফেডারেশনের শাস্তি

German Football Federation Fined Over 2006 World Cup Corruption Scandal
German Football Federation Fined Over 2006 World Cup Corruption Scandal

 

বার্লিন, ২৬ জুন : ২০০৬ বিশ্বকাপ ঘিরে সন্দেহজনক অর্থপ্রদানের সঙ্গে সম্পর্কিত কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। বুধবার সংস্থাটিকে এক লাখ ৩০ হাজার ইউরো জরিমানা করেছে জার্মানির একটি আদালত। মামলাটি ছিল জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আয়োজক কমিটিকে ডিএফবির ৬৭ লাখ ইউরো প্রদান নিয়ে। ডিএফবি তাদের বার্ষিক হিসাবে দাবি করেছিল, এই অর্থ ছিল বিশ্বকাপের গালা অনুষ্ঠানের খরচ মেটানোর জন্য। কিন্তু অনুষ্ঠানটি কখনও হয়নি। ফিফা থেকে ১৭ কোটি ইউরো প্রাপ্তি নিশ্চিত করার জন্য এই অর্থ প্রদানের পরিকল্পনা করেছিলেন ডিএফবি কর্মকর্তারা। আয়োজক কমিটি ফিফার মাধ্যমে জার্মান ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রাক্তন প্রধান নির্বাহী রবার্ট লুই-ড্রেফাসকে এই অর্থ দিয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…