Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

FIFA WC 2022 : আতশবাজির ঝলকানিতে বরণ করে নেওয়া হল এমবাপেদের

France Team  was greeted by Fan
France Team was greeted by Fan

 

প্যারিস, ২০ ডিসেম্বর  : দেশে ফিরে সমর্থকদের সংবর্ধনায় ভাসলেন কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে সমানে সমানে টক্কর দেওয়া ফ্রান্স দল। হ্যাটট্রিক করেও শিরোপায় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি কিলিয়ান এমবাপের। তবে তাদের লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশ । আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে কাপ হারান দলকে বরণ করতে প্লেস দে লা কনকর্দে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার সমর্থক। আতশবাজির ঝলকানিতে ছেয়ে যায় পুরো এলাকা।

ফাইনালের পরদিন সোমবার সন্ধ্যায় মলিন মুখে প্যারিসে পা রাখে ফ্রান্স ফুটবল দল। কিন্তু হারের পরও এভাবে বরণ করে নেওয়া হবে সেটা হয়তো ভাবতে পারেননি তারাও। তাই সব হতাশা কাটিয়ে হোটেল দে ক্রিলিয়নের ব্যালকনি থেকে তাল মেলান সমর্থকদের উদযাপনে। একসঙ্গে বেশ কয়েকটি গানও গেয়ে ওঠেন তারা।

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘ফ্রান্স পুরুষ ও নারী যতসংখ্যক মানুষ আমাদের সমর্থন দিয়েছে তাদের ধন্যবাদ জানানোটা আমাদের কর্তব্য। তারা প্রচুর শক্তি দিয়েছেন এই ফ্রান্স দলকে। শেষটা নিষ্ঠুর ও বেদনাদায়ক হলেও একসঙ্গে অনুভূতি গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ও চলাকালীন প্রচুর কঠিনতা সত্ত্বেও আমরা যা কিছু করেছি তা ভুলে যাওয়া উচিত নয়। ’

১৯৬২ সালের পর কোনও দলই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারেনি বিশ্বকাপে। ইতালি, ব্রাজিলের সেই ক্লাবে যোগ দেওয়ার সুযোগ ছিল ফ্রান্সের। দাপুটে ফুটবল উপহার ফাইনালেও চলে যায় তারা। কিন্তু সেখানে হৃদয় বিদারক হার মেনে নিতে হয় দিদিয়ের দেশমের দলকে। তাই আট গোল করে গোল্ডেন বুট জিতেও মুখে হাসি ছিল না এমবাপের। দেশে ফিরে সমর্থকদের সংবর্ধনায় সেই দুঃখ কিছুটা হলেও মুছে যাওয়ার কথা।

You might also like!