
জিব্রাল্টার, ১৭ জুন : সারাটা ম্যাচ টানা আক্রমণ করে দুর্বল জিব্রাল্টারকে ব্যতিব্যস্ত করে রাখলেন এমবাপে-জিরুদরা। সারাটা ম্যাচে সুযোগও তারা পেলেন অসংখ্য। কিন্তু স্কোরলাইনে তেমন ভাবে ফুটে উঠল না। ইউরো বাছাইয়ে শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অলিভিয়ে জিরুদের গোলে শুরুতেই তারা এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান কিলিয়ান এমবাপে।
শেষ দিকে জিব্রাল্টারের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আরও। ইউরো বাছাইয়ের তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল ফ্রান্স। সমান ম্যাচে সবকটি হারল জিব্রাল্টার। উল্লেখ্য ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল ফ্রান্স, আর জিব্রাল্টারের অবস্থান ২০১-এ।
