Game

3 years ago

Asian Games:এশিয়ান গেমসে কোন ইভেন্টে কতজন অ্যাথলিট রয়েছেন, জেনে নিন

Asian Games
Asian Games

 

নয়াদিল্লি, ২৬ আগস্ট: এবারের এশিয়ান গেমস হবে চিনের হাংঝৌতে। কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে এই গেমস। ২৩ সেপ্টেম্বর শুরু হবে গেমস। ভারতের লক্ষ্য এ বার একশোর বেশি পদক জেতা। এশিয়ান গেমসে এবার যোগ হচ্ছে ক্রিকেট এবং ফুটবল দলও। সব মিলিয়ে ৬৩৪ জনের টিম যাচ্ছে গেমসে। এরমধ্যে আছেন ৩২০ জন পুরুষ এবং ৩১৪ জন মহিলা অ্যাথলিট । কোন ইভেন্টে কতজন অ্যাথলিট রয়েছে, তা জেনে নিন।

তিরন্দাজি ১৬, অ্যাকোয়াটিক্স ২২,

অ্যাথলেটিক্স ৬৫, ব্যাডমিন্টন ১৯,

বক্সিং ১৩, সাইক্লিং ১০,

জুডো ৪, রোয়িং ৩৩,

শুটিং ৩০, টেবল টেনিস ১০, ভারোত্তলন ২ (এই ইভেন্টে পুরুষ অ্যাথলিট নেই),

ব্রিজ ১৮, দাবা ১০,

গল্ফ, সফ্ট টেনিস ১০, স্কোয়াশ ৮, জু-জিৎসু ৬, কুরাস ২, টেনিস ৯,

ইস্পোর্টস ১৫, উশু ১০, সেইলিং ১৬, কায়াকিং ও ক্যানোয়িং ১৭, সেপাকটাকরো ১৬, রোলার স্কেটিং ১৪,

জিমন্যাস্টিক্স ১, ফেন্সিং ৯, কুস্তি ১৮, ইকুস্টেরিয়ান ১১, স্পোর্টস ক্লাইম্বিং ৭, ক্রিকেট ৩০,

হ্যান্ডবল ১৬, হকি ৩৬,

কবাডি ২৪, রাগবি ১২, বাস্কেটবল ২০, ভলিবল ২৪, ফুটবল ৪৪।


You might also like!