Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

IPL 2023 :ফের লড়াই, লড়াইয়ে কে কোথায় দেখে নেওয়া যাক

TARA IPL 2023
TARA IPL 2023

 

মুম্বাই, ৮ মে : জমে উঠেছে প্লে-অফের লড়াই। এখন পর্যন্ত হয়েছে ৫২টি ম্যাচ। বাকি আর ১৮ টি ম্যাচ। চলছে প্লে-অফের লড়াই। তাও শেষ দিকে। চল বড়ছে টাফ লড়াই। কোন চারটে দল যাবে তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বাকি ফ্র্যাঞ্চাইজিদের থেকে খানিকটাই এগিয়ে। ১১ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট গুজরাটের। আপাতত শীর্ষে থাকা তাদের রান রেটও বেশ ভাল। ০.৯৫১।

এই মুহূর্তে প্লে-অফের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। ১১ ম্যাচে চেন্নাইয়ের ঝুলিতে ১৩ পয়েন্ট। এদিকে, সমসংখ্যক ম্যাচের শেষে ১১ পয়েন্ট নিয়ে আইপিএলের তিন নম্বরে রয়েছে লখনউ শিবির। প্লে-অফের লড়াইয়ে শেষ চারটি দল রয়েছে ১০ পয়েন্টে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারলেও রান রেটের বিচারে চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। ১১ ম্যাচের শেষে ১০ পয়েন্ট। রান রেট ০.৩৮৮।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস এই তিন দলেরও ১০ পয়েন্ট। তারা প্রত্যেকেই খেলেছে ১০ টি করে ম্যাচ। রান রেটের বিচারে পয়েন্ট তালিকায় যথাক্রমে পাঁচ থেকে সাতে আরসিবি, এমআই ও পিবিকেএস। এদিকে, সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থানকে হারিয়ে ১০ ম্যাচের শেষে ৮ পয়েন্টে পৌঁছৈ। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসেরও ১০ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটের ভিত্তিতে কেকেআর, হায়দরাবাদ ও দিল্লি ফ্র্যাঞ্চাইজি যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায়।


You might also like!