Breaking News

 

Game

2 years ago

FIFA has increased the remuneration for women's World Cup:ফিফা মেয়েদের বিশ্বকাপের জন্য প্রাইজমানি ৩০০ শতাংশ বাড়াল

FIFA has increased the remuneration for women's World Cup
FIFA has increased the remuneration for women's World Cup

 

জুরিখ, ৮ জুন  : মেয়েদের বিশ্বকাপে পারিশ্রমিক বাড়াল ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের সব ফুটবলারকে দেওয়া হবে সরাসরি পারিশ্রমিক। এবার থেকে বিশ্বকাপে প্রতিটি ফুটবলারই নিশ্চিতভাবেই পাবেন অন্তত ৩০ হাজার ডলার। বিশ্বকাপজয়ী দলের ২৩ সদস্য পাবেন ২ লাখ ৭০ হাজার ডলার।

বিশ্বকাপের সার্বিক প্রাইজমানিও বাড়ানো হয়েছে। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি থাকবে ১১ কোটি ডলার। ২০১৯ বিশ্বকাপের চেয়ে যা বেড়েছে ৩০০ শতাংশের মতো।

গত মার্চে ফিফা কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার থেকে মেয়েদের বিশ্বকাপে সব ফুটবলারকে সরাসরি পারিশ্রমিক দেওয়া হবে। ফিফা সভাপতি সেই প্রতিশ্রুতি রাখলেন।উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ জুলাই।

You might also like!