
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুয়ান ফেরান্দো (Juan Ferendo) ইজ ব্যাক। আইএসএল (ISL) জয়ী কোচকে নিয়ে আজ, সোমবার ডুরান্ড কাপের ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ পঞ্জাব এফসি (Punjab FC)। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে বড় জয় পাওয়ার পরেও এই ম্যাচে বেশ সতর্ক সবুজ-মেরুন।
পর পর ম্যাচের ধকল রয়েছে বাগান ফুটবলারদের উপরে। সেই কারণে, পঞ্জাবের বিরুদ্ধে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার এদিন মাঠে নামতে পারেন। দেখা যেতে পারে বেশ কয়েকজন বিদেশিকে।
কলকাতা লিগে সবুজ-মেরুনের দায়িত্বে বাস্তব রায় (Bastab Roy)। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে তাঁর কোচিংয়েই পাঁচ গোলে জিতে ডুরান্ড অভিযান শুরু করেছে মোহবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচে ফের সহকারির ভূমিকায় ফিরছেন বাস্তব রায়। তবে ডার্বির আগে ফেরান্দোর ফেরায় খুশি সবুজ-মেরুন সমর্থকরা।
এই ম্যাচের পরেই ডার্বি। তারপরেই এএফসি কাপের ম্যাচ। তাই পঞ্জাব ম্যাচের আগে ফেরান্দো জানিয়েছেন, আইএসএল খেলতে নামার আগে তাঁর দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে পঞ্জাবের এই দল। তিনি এই দলের বেশ কিছু খেলা দেখেছেন। তবে তিনিও দলের শক্তি বাড়িয়েই মাঠে নামবেন। আবার মাথায় রাখছেন এএফসির সমীকরণকেও।
দলের যুব ফুটবলাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। তিনি জানিয়েছেন, অসাধারণ খেলছেন এই দলের জুনিয়র ফুটবলারা। টানা সাত ম্যাচ অপরাজিত। একইসঙ্গে দলকে যত্ন নিয়ে তৈরি করার জন্য বাস্তব রায়েরও প্রশংসা করেছেন আইএসএল জয়ী কোচ। যদিও কিশোরভারতী স্টেডিয়াম তাঁর কাছে অজনা বলেই জানিয়েছেন জুয়ান ফেরান্দো।
