Breaking News

 

Game

2 years ago

Portugal:ফের্নান্দেসের জোড়া গোলে পর্তুগালের তিনে তিন

Portugal's victory with Fernandez's double goal
Portugal's victory with Fernandez's double goal

 

লিসবন, ১৮ জুন: শুরুতেই জাতীয় দলের হয়ে নিজেদের সেরাটা মেলে ধরতে পারলেন না রোনালদো-ফের্নান্দেসরা। তবে বসনিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে পর্তুগাল।

ইউরো বাছাইয়ে শনিবার ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ব্রুনো ফের্নান্দেস।

আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে তারা।

You might also like!