
লন্ডন, ৪ জুলাই : উইম্বলডনে নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ, ইগা শিয়নটেকের খেলা দেখার কথা তাঁর। তাঁর সময়ের প্রতিদ্বন্দ্বী জন ম্যাকেনরোর মতো কোনো টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবেও কাজ করার কথা তার। কিন্তু তার সে সব ইচ্ছে পূরণ হয়নি। উইম্বলডনের এই ব্যস্ত সময়ে বেকারের দিন কাটছে উইম্বলডনের ভেন্যু থেকে সামান্য দূরের একটা জেলে। ব্রিটেনের দেউলিয়া আইনে দোষী সাব্যস্ত হওয়ায় ৫৪ বছর বয়সী বেকারকে গত ২ বছর আগে আড়াই বছরের জেলের শাস্তি দিয়েছেন আদালত। আর দু'দুটো উইম্বলডন এই কিংবদন্তি কাটিয়ে দিলেন জেলেই!
উইম্বলডনের সময় জেলে বেকারের দিনগুলো কেমন কাটছে? মোটেই ভালো নয়। জেলে বেকার নিজের কক্ষে বসে টিভিতে উইম্বলডনে চোখ রাখছেন। তবে উইম্বলডন নিয়ে কোন মন্তব্য করছেন না। আর দিনগুলো কাটাচ্ছেন জেল বন্দীদের সঙ্গে! তবে বেকারকে জেলে দেখতে গিয়েছিলেন তাঁর বন্ধু ও উইম্বলডনে তাঁর প্রাক্তন প্রতিদ্বন্দ্বী জন ম্যাকেনরো। বেকারকে নিয়ে তিনি হতাশার কথা জানিয়েছেন। বর্তমানে বিবিসিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ম্যাকেনরো। বরিস নিয়ে তিনি বলেছেন, ‘বরিস আমার ভালো বন্ধু। যা হয়েছে তা খুবই হতাশাজনক।'
