Game

3 years ago

Europa League : ম্যান ইউ'র কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় বার্সার

Europa League
Europa League

 

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি  : ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়েতে কোনওক্রমে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছিল জাভি হার্নান্দেজের ছেলেরা। কিন্তু প্রতিপক্ষের মাঠে খেলতে এসে হার স্বীকার করে ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হল বার্সেলোনাকে। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউয়ের বিরুদ্ধে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হল কাতলানদের। আর বার্সার বিরুদ্ধে জয়ের সুবাদে শেষ ষোলোয় পৌঁছে গেল এরিক টেন হাগের ছেলেরা।


ক্যাম্প ন্যুয়েতে প্রথম লেগে রুদ্ধশ্বাসকর ম্যাচে ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল ম্যাচ। ফলে শেষ ষোলোয় যাওয়ার জন্য এদিন প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছিল বার্সা ও ম্যান ইউয়ের ছেলেরা। প্রথমার্ধেই নাটকীয়ভাবে পেনাল্টি পেয়ে যায় কাতলানরা। বক্সের মধ্যে আলহেন্দ্রা বালদেকে হালকাভাবে ঠেলে দেন ম্যান ইউ ডিফেন্ডার ব্রুনো ফার্নান্দেজ। আর তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি ক্লেঁম তুরপিন। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন পোলিশ তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি।শট প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন ম্যান ইউ গোলরক্ষক দাভিদ ডি হেয়া। যদিও পরে একগোল হজম করে ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হল বার্সেলোনাকে।


You might also like!