Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Euro Championship: ইউরো চ্যাম্পিয়নশিপ : বেলিংহ্যামের গোলে মান বাঁচিয়ে শেষ আটে ইংল্যান্ড

England v Slovakia
England v Slovakia

 

গেলসেনকিরশেন, ১ জুলাই : জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে রবিবার শেষ ষোলোর ম্যাচে ২৫ মিনিটে ইভান শারাঞ্জের গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যবধান ধরে রেখে স্মরণীয় এক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্লোভাকিয়া।কিন্তু তাদের স্বপ্ন দেখা ব্যর্থ হল। যোগ করা সময়ের একেবারে শেষদিকে গোল করে দলকে ম্যাচে ফেরান জুড বেলিংহ্যাম।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিদায়ের শঙ্কা উড়িয়ে ২-১ গোলে ম্যাচ জিতে শেষ আটে উঠে চলে যায় গত আসরের রানার্সআপরা। কেইনের চোখে, বেলিংহ্যামের গোল তাদের ইতিহাসের সেরা গোলগুলোর একটি এটি। শেষ আটে আগামী শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

You might also like!