Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির হাইভোল্টেজ ম্যাচ অমীমাংসিত

English Premier League
English Premier League

 

ম্যানচেস্টার, ৪ নভেম্বর : রবিবার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে শেষ হয়েছে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। লড়াই জমে উঠে দ্বিতীয়ার্ধে। গোলের জন্য দুই দলই মরিয়া থাকে। ম্যাচের প্রথম গোলটি আসে ৭০তম মিনিটে। ম্যানচেস্টার ইউনাইটেড গোলটি করে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। তবে গোলটি শোধ দিতে চেলসি সময় নেয় মাত্র চার মিনিট। অর্থাৎ ৭৪ মিনিটে ১-১ করে চেলসি। বক্সের বাইরে থেকে নিচু ভলিতে গোল করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। শেষ দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও আর গোল হয়নি। ম্যাচে পাঁচ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে ইউনাইটেড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…