
ম্যানচেস্টার, ২৩ এপ্রিল : বার্নলির মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল বার্নলির বিরুদ্ধে। আর এই জয়ে আসরের প্রথম দিনের পর আবার শীর্ষে উঠল তারা। আর্লিং হলান্ডের গোলে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দলটি। প্রিমিয়ার লিগে মাঝে চার ম্যাচে গোল পায়নি হলান্ড।টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। আসরে তার গোল হল ২৪টি, এখন পর্যন্ত সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে মরসুমে তার গোল হল ৩৫টি। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টারের দলটি। তাদের সমান পয়েন্ট হলেও, গোলের হিসাবে দুইয়ে নেমে গেছে আর্সেনাল। এখন পর্যন্ত শীর্ষ দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭টি করে। সিটি গোল করেছে ৬৬টি আর আর্সেনাল করেছে ৬৩টি।
