women's World Cup:মেয়েদের বিশ্বকাপে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

England in the final for the first time in the Women's World Cup
England in the final for the first time in the Women's World Cup

 

সিডনি : আজ সিডনিতে ফিফা মেয়েদের বিশ্বকাপে আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড পৌঁছে গেল ফাইনালে। ফাইনালে তারা মুখোমুখি হবে স্পেনের সঙ্গে।

এই প্রথম বার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। ইউরোপিয়ান ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে আজকের লড়াই সহজ ছিল না। এ বারের বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড আগেই বিদায় নিয়েছিল। আর এক আয়োজক দেশ দারুণ পারফর্ম করছিল। যদিও ফাইনালে ওঠা হল না।

এক রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। দু-দলই প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…