
লন্ডন, ৩০ জুন : আক্রমণাত্মক ব্যাটিংয়ে জবাবটা ভালোই দিলেন বেন ডাকেট। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার জন্য আক্ষেপে পুড়তে হচ্ছে ইংলিশ ওপেনারকে। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৭৮। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪১৬ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৩৮ রানে।
ইংল্যান্ডের হয়ে দারুণ ব্যাটিং করা ডাকেট ৯ চারে ১৩৪ বলে ৯৮ রানে ফেরেন হতাশা নিয়ে। ৫ চারে ৪৮ রান করেন জ্যাক ক্রলি। অলি পোপের ব্যাট থেকে আসে ৪টি চারে ৪২। হ্যারি ব্রুক খেলছেন ৪৫ রানে, উইকেটে তার সঙ্গী অধিনায়ক বেন স্টোকস
